কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ এখনও বন্ধ

রাজধানীর তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন ক্লিয়ার করে ট্রেন চালাতে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

সন্ধ্যা ৭টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে সাংবাদিকদের কথা হয়। তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। ওই সময়ে আপ লাইন দিয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন সুবর্ন এক্সপ্রেস চালানো হয়েছিল। তাই সেটিও সেখানে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। এটি ঠিক হতে এখনো প্রায় ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X