কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল হত্যায় গ্রেপ্তার ১২ জনের মুক্তির দাবি

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে মানববন্ধন। ছবি : কালবেলা
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে মানববন্ধন। ছবি : কালবেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মারধর ও নির্যাতনে হত্যাকাণ্ডের শিকার হন সাইফুল ইসলাম রাসেল। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন রাব্বিকে প্রধান আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এ মামলায় গ্রেপ্তার রাব্বিসহ ১২ জনকে মুক্তি চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা রাসেলকে চাঁদাবাজ আখ্যায়িত করে রাব্বিদের নির্দোষ দাবি করেন। একইসঙ্গে সব আসামির নিঃশর্ত মুক্তি চেয়ে স্লোগান দেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

মানববন্ধনে উপস্থিত স্মৃতি বলেন, এতদিন রাসেলের ভয়ে আমরা কিছু বলতে পারিনি। রাসেল আমাদের হয়রানি ও নির্যাতন করেছে। সে গণপিটুনিতে মারা গেছে, ওর কারণে কেন ভালো লোক ফাঁসবে? আমরা রাব্বির মুক্তি চাই।

আন্না আকতার বলেন, রাসেল গত ১৫ বছর আমাদের এলাকায় এমন কোনো খারাপ কাজ নেই যে সে করেনি। বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে আর ভালো মানুষদের নাম বলেছে। জনগণ পিটিয়ে তাকে মারছে। কিন্তু ভালো ভালো মানুষদের হত্যাকাণ্ডে জড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাসেল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আসামি আলমগীর ওরফে ঠান্ডু, মো. আমির হোসেন ও মো. সজীব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া এ মামলার প্রধান আসামি আলতাফ উদ্দিন রাব্বীসহ ৯ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর আসামিরা হলেন- শিপন, দেলোয়ার দেলু, মো. রনি, অনিক হাসান হিরা, ফিরোজ, রাজীব আহমেদ, মো. মাহফুজুর রহমান ও মো. রতন শেখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X