কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কাপড় কিনতে এসে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় ইউনুস শিকদার (৪৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, ইউনুসের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামে। বাবার নাম কমল শিকদার।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, বিকেলে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। দেখতে পেয়ে বাসের নিচ থেকে তাকে বের করে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত ইউনুসের ছোট ভাই কিতাবুল শিকদার। তিনি সংবাদমাধ্যমকে জানান, গ্রামে ইউনুসের গার্মেন্টেসের দোকান রয়েছে। নিয়মিত তিনি গ্রাম থেকে ঢাকায় আসতেন গুলিস্তান এলাকায় মালামাল কেনার জন্য। বিকেলে তার ফোন থেকে দুর্ঘটনার খবর পান তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি বংশাল থানায় জানানো হয়েছে। তারা যাবতীয় ব্যবস্থা নিচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X