রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:১১ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ফাউন্ডেশন বিজ্ঞান মেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকারী জায়ান মোহাম্মদ হামজার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকারী জায়ান মোহাম্মদ হামজার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক ভার্চুয়াল বিজ্ঞান মেলার ‘ক’ গ্রুপের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। শিশুদের শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পুরস্কার হিসেবে বিজয়ীদের ল্যাপটপ দেওয়া হয়। বিজ্ঞান মেলার আহ্বায়ক অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও জেডআরএফ’র সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে সম্প্রতি এসব পুরস্কার বিতরণ করা হয়।

এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৩ ফেব্রুয়ারি। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

জেডআরএফ’র ভার্চুয়াল বিজ্ঞান মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মাদ আমান উল্লাহ।

এবারের ভার্চুয়াল বিজ্ঞানমেলায় ‘ক’ গ্রুপের বিজয়ীরা হলেন জায়ান মোহাম্মদ হামজা (১ম), ইয়াকসির হোসেন (২য়), ফাইযুল ইসলাম সৌদ (৩য়)। এ ছাড়া অন্য বিজয়ীরা হলেন ইমাম হাসান চৌধুরী, শাহ সাফির যায়ান, সারাহ মেহজাবিন রিদা ও মানহা হাসান নাওয়াফ।

জেডআরএফ’র ভার্চুয়াল বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপের বিজয়ীদের মধ্যে শিগগির পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X