কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মা’ ডেকে অটোরিকশায় তুলে ছাত্রীকে শ্লীলতাহানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমীর হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাকে ফার্মগেট থেকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বিজয় সরণি মোড়ে সিএনজিচালিত অটোরিকশার ভেতরে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ভুক্তভোগী বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমীর হোসেনও ওই স্থানে ছিলেন। তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজিচালিত অটোরিকশাতে যাওয়ার। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই রাজি হন ভুক্তভোগী। এ ছাড়া ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে ‘মা’ ডাকায় তিনিও আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমীর নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার নম্বর দিয়ে কল দিতে বলেন।

ওসি আরও জানান, ভুক্তভোগী লোকলজ্জায় কাউকেই কিছু বলেননি। আজ বিকেলে আমির হোসেন আবারও তাকে ফোন দেন এবং এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। পরে ওই ছাত্রী পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X