কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত

ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি

রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই মো. সেলিম জানান, সকালে আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় সাভার পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হয় ওই নারী। পথচারীরা দ্রুত ওই নারীকে বিএসএমএমইউতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালক ইসা মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত নারীর পরনে ছিল চেক শাড়ি। তবে তার নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X