কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজস্ব আদায়ে মাইলফলক সৃষ্টি করেছি : মেয়র তাপস

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের নতুন মাইলফলক সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১৩ জুালাই) বিকেলে নগর ভবনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের একবিংশতম সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এই সিটি করপোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা। কাউন্সিলররা ও কর্মকর্তাদের প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বে আমরা সে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি, সফল হয়েছি।’

তিনি বলেন, ‘বিগত অর্থবছরে ১ হাজার ৩২ কোটি টাকা রাজস্ব আয় করেছি। এর মাধ্যমে আমরা রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের নতুন মাইলফলক সৃষ্টি করেছি। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি।’

ঢাকাবাসীর স্বপ্নপূরণে দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে চলেছে উল্লেখ করে মেয়র বলেন, ‘যে সিটি করপোরেশন এক সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেত, পরিচালন ব্যয়ে ঘাটতি হতো, আপনাদের সবার অব্যাহত কর্মপ্রচেষ্টায় আমরা সেই দৈন্য দশা অতিক্রম করেছি। আমরা আত্মনির্ভরশীল হয়েছি। এর মূল কারণই হলো আমাদের ওপর ঢাকাবাসীর আস্থা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আমাদের ওপর ঢাকাবাসীর প্রত্যাশাও বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন প্রতিকূলতাকে নজরে নিয়ে আমরা কর্মপরিকল্পনা সাজাচ্ছি।’

বোর্ড সভায় সর্বসম্মতভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের ৬ হাজার ৭৫৬ দশমিক ৫৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় একজন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে মনোনয়ন এবং দুজন করে কর্মকর্তা ও কর্মচারীকে ‘শুদ্ধাচার পুরস্কার’ দেওয়া হয়।

করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদারকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে বাদল সরদারকে ৫০ হাজার টাকা, ১টি ক্রেস্ট ও একটি সনদ দেওয়া হয়। করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, অঞ্চল-২ এর স্বাস্থ্য পরিদর্শক মোহা. কামরুল হাসান এবং সংস্থাপন শাখার অফিস সহায়ক মো. মোস্তফাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, একটি ক্রেস্ট ও একটি সনদ প্রদান করা হয়।

সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X