কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়সহ ৩৯ স্থাপনা ও ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানে চিরুনি অভিযান

অভিযান চলাকালীন একটি চিত্র। ছবি: কালবেলা
অভিযান চলাকালীন একটি চিত্র। ছবি: কালবেলা

ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা নিধনে বাংলাদেশ সচিবালয়সহ ৩৯টি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৩ জুলাই) করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের জানান, অভিযানে ৩৯ স্থাপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং প্রয়োজনে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এরপর সেসব প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কার্যক্রমের অংশ হিসেবে অঞ্চল-১ এ ৪টি, অঞ্চল-২ এ ৪টি, অঞ্চল-৩ এ ২১টি, অঞ্চল-৪ এ ৬টি, অঞ্চল-৫ এ ১২টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৪টি, অঞ্চল-৮ এ ৩টি, অঞ্চল-৯ এ ৬টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।

এ ছাড়াও সচিবালয়, পরিবহন পুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আইজিগেট ব্যাংক কলোনি, জুরাইন কবরস্থান, মুরাদপুর শিশু কবরস্থান, জর্জ কোর্টের আইনজীবী সমিতি ভবন, সমাজসেবা অধিদপ্তর ভবন-৫, ৩ নম্বর অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ওয়্যারহাউজসহ অনেকগুলো কমিউনিটি সেন্টার, মসজিদ, মার্কেটের ৩৯ স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা: এদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ স্থাপনার মালিককে ৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ করপোরেশনের আওতাধীন কলাবাগান, লেক সার্কাস, মতিঝিল, ফকিরাপুল, লালবাগ, ইমামগঞ্জ, চাম্পাতলী, ওয়ারী, খিলগাঁও, মান্ডা ও ডেমরা এলাকায় এসব অভিযান চালানো হয়।

আবু নাছের বলেন, অভিযানে সর্বমোট ২৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ২৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় সর্বমোট ৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১০

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১১

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১২

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৩

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৪

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৫

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৬

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১৭

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১৮

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১৯

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

২০
X