কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের কল রেকর্ড ফাঁস

আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের কল রেকর্ড ফাঁস হয়েছে। ছবি : সংগৃহীত
আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের কল রেকর্ড ফাঁস হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের কল রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া কল রেকর্ডটি কালবেলার হাতে এসেছে।

রেকর্ড হওয়া ফোনালাপে খলিলকে বলতে শোনা যায়, ‘একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল। আমার যে আর্মস বা গান আছে তা বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে। সবচেয়ে দামি দামি গান। এ কে ফোরটি সেভেন এমপি মন্ত্রীর কাছেও নাই।’

তিনি বলেন, ‘এদিকের মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী। অনেক টাকার মালিক। আমার যদি কিছু না থাকত তাহলে তারা অনেক ক্ষতি করত। তারা অনেক দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। কত দোষ গুণ খুঁজতেছে কিন্তু পাচ্ছে না।’

খলিল বলেন, ‘ওরা জানে আমার সামনে এলে ওরা কেউ বেঁচে থাকতে পারবে না। আপনাদের গর্ব এই একটা মাংস ব্যবসায়ী খলিল।’

তিনি বলেন, ‘আমি মাংস ব্যবসায়ীদের এতটা ভালোবাসি যে, আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। মাংস ব্যবসায়ীদের আমি পনেরো দিন পর এনে তেহারি কাচ্ছি খাওয়াই । যা মন চায় খাওয়াই । আল্লাহ দিছে খা। আমার পোলাপানগুলো খাইলে আমার কেমন খুশি লাগে সেটা বলে বোঝাতে পারব না। ফাইব স্টার হোটেলের যে প্লেট আছে সে রকম প্লেট আমি কিনে আনছি। আমার দোকানের লোকেরা খাবে। ওদের দিয়েই আমি টাকা ইনকাম করছি।’

তিনি আরও বলেন, ‘আমার গোস্তের দোকানে ৪টা লোক আছে ২৫ বছর ধরে। মাংস ব্যবসা শুরুর থেকে। তারা আমার ছেড়ে যায় না। আজ পর্যন্ত আমি আমার স্টাফদের একটা শালা বলেও গালি দেয় নাই। আমার লস হলেও ওদের কোনো দিন বলি নাই যে, আজ আমার লস হয়ছে। আমার দোকানের একটা স্টাফ আমার বন্ধু ২ কোটি টাকার মালিক।’

ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে জানতে কালবেলার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয় মাংস ব্যবসায়ী খলিলের সঙ্গে। কিন্তু তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ওয়াটসঅ্যাপে তাকে মেসেজ দেওয়া হলেও কোনো রিপ্লাই পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X