শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে ওই সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। বড় ট্রাকে করে পুরাতন এ উড়োজাহাজটি নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে ফেললে তা সামনে এগোনোর সুযোগ পায়।

রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন একটি উড়োজাহাজ ট্রাকে (ট্রেইলার) করে নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে ফুটওভার ব্রিজের সঙ্গে উড়োজাহাজের লেজ আটকে যায়। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি। নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে বাংলাদেশ নেভি লেখা ছিল।

বাহির দেখে দেখেই বোঝা যাচ্ছিল উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছিল। আটকে যাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন কর্মী একটি ফর্ক লিফট এনে উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।

তবে তার আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন। রাত সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।

বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ জানান, উড়োজাহাজটি আধা ঘণ্টার বেশি সময় আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X