কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বড় যানবাহনে যাতায়াতের পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

কারওয়ান বাজারে বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
কারওয়ান বাজারে বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

ঈদযাত্রায় ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াতের পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শপিংমল ও বাজার পরিদর্শন শেষে তিনি এ পরামর্শ দেন।

হাবিবুর রহমান বলেন, পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে গত এক বছরে যত দুর্ঘটনা হয়েছে তার অর্ধেকের বেশিই মোটরবাইকের। সেই পরিসংখ্যানই বলে দেয় আমাদের কী করতে হবে। আমাদের পুলিশ সদস্যরা যারা ছুটিতে দূর-দূরান্তে যাবেন, তাদের আমরা নিরুৎসাহী করিনি। নিষেধ করেছি তারা কোনো অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে নিজের এলাকায় যেতে পারবেন না। মহাসড়কে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যদের যেতে নিষেধ করেছি। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। অনেকের নিজস্ব মতামত থাকতে পারে এ বিষয়ে যে ঈদের সময় অনেক গাড়ির চাপ থাকে, কিছুটা দুর্ঘটনারও ঝুঁকি থাকে। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কী করবেন তাদের ভাবা উচিত। ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াত করা অধিক নিরাপদ।

ডিএমপি কমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাস মালিক নেতাদের সঙ্গে একটি সভা হয়েছে। ঈদের সময় কোনো অবস্থাতেই যেন ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না নামে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে পুলিশও রাস্তায় সতর্ক অবস্থানে থাকবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X