কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:২২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ছবি : সংগৃহীত
মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ছবি : সংগৃহীত

বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এতে প্রধান সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক। অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছেন। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১০

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১১

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১২

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৩

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৪

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৫

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৬

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৭

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৮

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৯

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

২০
X