কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে অবরোধকারীদের লাঠিচার্জ, আটক ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের সমাবেশ। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের সমাবেশ। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে তীব্র যানজট সৃষ্টি হয় শাহবাগ এলাকায়। পরে লাঠিচার্জ করে আন্দোলনরতদের সরিয়ে দেয় পুলিশ।

আটকরা হলেন- রিমা আক্তার, বৃষ্টি আক্তার, সুলতানা সিদ্দিকী, হুমায়ুন কবির, আল-আমিন, নূর মোহাম্মদ নূর, মানিক দাস, মো. রাসেল, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মামুনুর রশিদ, সাদ্দাম হোসেন এবং আব্দুল হাকিম।

এ সময় পুলিশ ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরে শাহবাগ থেকে গিয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না ঘোষণা দেন আন্দোলনরতরা।

এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, চাকরিপ্রত্যাশীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। এরই মধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাতে পারব।

এর আগে দুপুর ১টার দিকে চাকরির বয়স ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X