কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মশা নিধনে ২৬ থানা ও ১১ ফাঁড়িতে ডিএসসিসির অভিযান

দক্ষিণ সিটির আওতাধীন এলাকার থানা ও পুলিশ ফাঁড়িতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। ছবি : কালবেলা
দক্ষিণ সিটির আওতাধীন এলাকার থানা ও পুলিশ ফাঁড়িতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। ছবি : কালবেলা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দুই দিনব্যাপী কার্যক্রমের প্রথম দিনে দক্ষিণ সিটির আওতাধীন এলাকার ২৬টি থানা ও ১১টি পুলিশ ফাঁড়িতে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে দক্ষিণ সিটির আওতাধীন এলাকার থানা ও পুলিশ ফাঁড়িতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এসব থানা ও পুলিশ ফাঁড়ির মধ্যে রয়েছে- শাহবাগ, রমনা, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, মুগদা, শাহজাহানপুর, পল্টন, রামপুরা, খিলগাঁও, সূত্রাপুর, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, শ্যামপুর, ডেমরা, কদমতলী, বংশাল, কোতোয়ারি, হাজারীবাগ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, মতিঝিল থানা।

এছাড়া পুলিশ ব্যারাক, ওয়ারী থানা ও পুলিশ ভবন, দুটি উপ-পুলিশ কমিশনারের কার্যালয়, ১১টি পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার বাকি থানা ও পুলিশ ফাঁড়িতে অভিযান পরিচালনা করা হবে। সমন্বিত এই অভিযানে ৪৮২ জন পরিচ্ছন্নতাকর্মী ও ৪৮১ মশককর্মী অংশ নেয় বলে ডিএসসিসি সূত্রে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X