কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরনজিল্লার হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ না করার দাবি মানবাধিকার সংগঠনের

উচ্ছেদের আল্টিমেটামে মিরনজিল্লা হরিজন কলোনিতে প্রার্থনার সঙ্গে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। পুরোনো ছবি
উচ্ছেদের আল্টিমেটামে মিরনজিল্লা হরিজন কলোনিতে প্রার্থনার সঙ্গে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। পুরোনো ছবি

রাজধানীর মিরনজিল্লা হরিজন কলোনিতে অবৈধ উচ্ছেদ ও হয়রানি বন্ধ এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় মানবাধিকার কমিশনকে অবৈধ উচ্ছেদ ও হয়রানি বন্ধ এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।

দাবিতে বলা হয়েছে, রাজধানীর মিরনজিল্লা হরিজন কলোনিতে পুনর্বাসন না করে অবৈধ উচ্ছেদ এবং হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে ৬টি মানবাধিকার সংগঠনসহ কয়েকটি সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ, মানুষের জন্য ফাউন্ডেশন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলএরডি) ও নিজেরা করিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনসমূহ।

জুন মাসের প্রথম সপ্তাহ থেকে, রাজধানীর বংশালের ৩৩ নম্বর ওয়ার্ডের, মিরনজিল্লা হরিজন কলোনিবাসীদের উচ্ছেদের জন্য বিভিন্ন কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পরিচালনা শুরু করেছে। আধুনিক কাঁচাবাজার নির্মাণের জন্য জায়গা খালি করতে শতাধিক পুলিশ ও উচ্ছেদ পরিচালনার জন্য যানযন্ত্র (এক্সকাভেটর ও পেলোডার) নিয়ে কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান চালায়। এ ঘটনায় হরিজন সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

মহামান্য আদালত ১৯৯৯ সালে একটি জনস্বার্থবিষয়ক মামলায় কোনোরকম পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না মর্মে নির্দেশনা দিয়েছেন। এভাবে পুনর্বাসন না করে উচ্ছেদ জনগণের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন এবং আদালতের নির্দেশনার সুষ্পষ্ট অবমাননা। অতএব বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনসমূহ মিরনজিল্লা হরিজন কলোনিতে অবৈধ উচ্ছেদ ও হয়রানি বন্ধ এবং পুনর্বাসনের জন্য দাবি জানাচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন-কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১০

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৩

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৪

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৫

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

১৬

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

১৭

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১৯

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

২০
X