ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‘দেশের সংবাদ মাধ্যমে নতুন ধারা যুক্ত করেছে কালবেলা’

ধামরাইয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
ধামরাইয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এই উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার কাওয়ালীপাড়া বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ওসি ইন্দ্রজিৎ মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি সুমন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাওয়ালিপাড়া এজেন্ট শাখার স্বত্বাধিকারী মো. সুমন হোসেন, সার্ভেয়ার মো. ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী তাপস রাজবংশীসহ অতিথিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি সুমন। এতে সঞ্চালনা করেন দৈনিক কালবেলা পত্রিকার ধামরাই প্রতিনিধি ইমরান খান।

কেক কাটার পরে এক আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা দৈনিক কালবেলা পত্রিকার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ইন্দ্রজিৎ মল্লিক বলেন, দেশের সংবাদ মাধ্যমে নতুন ধারা যুক্ত করেছে দৈনিক কালবেলা পত্রিকা। গত এক বছরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা সবার আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও দৈনিক কালবেলা পত্রিকা তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে সেটাই প্রত্যাশা। এই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও বলেন, দৈনিক কালবেলা পত্রিকার প্রকাশিত সংবাদ বস্তুনিষ্ঠ। এমন বেশ কিছু প্রতিষ্ঠানের প্রকাশিত সংবাদ চাঞ্চল্যকর অনেক মামলার তদন্তে সহায়ক ভূমিকা পালন করেছে। দৈনিক কালবেলা পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা।

আব্দুল গণি সুমন বলেন, দৈনিক কালবেলা পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছ। বস্তুনিষ্ঠতা ও সততা দিয়ে দৈনিক কালবেলা পত্রিকা আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

এতে আরও উপস্থিত ছিলেন কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের সহকারি উপপরিদর্শক এএসআই সাইফুল ইসলাম এবং এএসআই আতিকুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X