সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাওয়াত দিতে গিয়ে সৌদি প্রবাসী নিহত

সৌদি প্রবাসী জুয়েল মাহমুদ। ছবি : সংগৃহীত
সৌদি প্রবাসী জুয়েল মাহমুদ। ছবি : সংগৃহীত

নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় জুয়েল মাহমুদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল মাহমুদ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে ও সৌদি প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল মাহমুদ দীর্ঘদিন সৌদি প্রবাসে থাকেন। পারিবারিকভাবে নগরীর মনসুরাবাদ এলাকার একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে আকদ সম্পূর্ণ হয়। কথা ছিল দেশে আসলেই বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হবে। তাই গত ৫ জুলাই সৌদি আরব থেকে দেশে আসেন। চলতি মাসের ২৪ জুলাইয়ে উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তাই আত্মীয়স্বজনদের বিয়ের দাওয়াত দিতে বের হন জুয়েল মাহমুদ। কিন্তু বুধবার দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা পুরো পরিবার। কান্নার আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। নিহতের খবর শুনে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

বারৈয়ারঢালা ইউনিয়নের ইউপি সদস্য শামীম সারোয়ার বলেন, আগামী ২৪ জুলাই তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দটা বিষাদে পরিণত হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পায়নি। নিহতের পরিবার মরদেহ বাড়ি নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X