চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

একই লাইনে চলছিল ট্রেনের দুই ইঞ্জিন, অতঃপর...

ট্রেন দুর্ঘটনা। ছবি : কালবেলা
ট্রেন দুর্ঘটনা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ট্রেনের দুই ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনচালক মো. ফারুকসহ দুজন আহত হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টায় চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন কদমতলী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ট্রেন পরিচালক মো. ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য একজনের নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে পাহাড়তলী লোকোশেডের দিকে যাচ্ছিল। কিন্তু ইঞ্জিনটি রেলস্টেশন থেকে বের হয়ে আটকা পড়ে। এ সময় আরেকটি ইঞ্জিন এসে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ইঞ্জিন দুটি পাহাড়তলী লোকোশেডে যাওয়ার কথা। এর মধ্যে প্রথম ইঞ্জিনটি কদমতলী রেলক্রসিং গিয়ে থেমে যায়। পরের ইঞ্জিনটি এসে প্রথমটাকে ধাক্কা দেয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X