চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হাতকড়া পরে ফিরল সাবেক এমপি ফজলে করিম

সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম। ছবি : সংগৃহীত

দীর্ঘ বছর চট্টগ্রামের রাউজান ঘিরে ছিল তার সাম্রাজ্য। অহংকার, দাম্ভিকতার কারণে খোদ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরাই ছিল তার ঘোর বিরোধী। বহু গুম, খুনসহ নানা স্পর্শকাতর অভিযোগ চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের বিরুদ্ধে।

চট্টগ্রাম-৬ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে এবার ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে হেলিকপ্টার যোগে। এ সময় তার হাতে ছিল হাতকড়া, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাবের একটি হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রাম আনা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনের মাঠের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল। বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশ লাইনের মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারযোগে নিয়ে যাওয়া হয়।

এর আগে ১২ সেপ্টেম্বর সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে ৬-৭টি মামলা রয়েছে। সেখানের সংশ্লিষ্ট আদালত থেকে তাকে হাজির করতে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপারের কাছে চিঠি আসে। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে নিরাপত্তার সঙ্গে হেলিকপ্টার দিয়ে চট্টগ্রামের জেল সুপারের কাছে ফজলে করিম চৌধুরীকে বুঝিয়ে দিয়েছি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপার তারেক আজিজ কালবেলাকে বলেন, বিকেলে হেলিকপ্টারযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে আনা হয়েছে। সেখান থেকে জেলা ডিবি পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপারকে একটি লিখিত চিঠি দেন পুলিশ সুপার (ডিএসবি)। সেখানে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক হাজতি সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার দিন ধার্য্য ছিল। এ জন্য তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতে পুলিশ এস্কর্টের জন্য আবেদনপত্র পাওয়া গেছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো বেশ ঝুঁকিপূর্ণ। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া স্বাপেক্ষে পরবর্তী দিন নির্ধারণপূর্বক অবহিত করার বিশেষ অনুরোধ জানানো হয়।

এর পরদিন ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আরেকটি চিঠি লেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম। চিঠিতে তিনি উল্লেখ করেন, ১৬ সেপ্টেম্বর পুলিশ দল চেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে (ডিএসবি) চিঠি পাঠানো হয়। কিন্তু পুলিশ স্কট না পাওয়ায় ফজলে করিমকে ১৮ সেপ্টেম্বর আদালতে হাজির করার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো যায়নি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বর্তমানে এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X