বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হলো সাবেক এমপি ফজলে করিমকে

হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে নেওয়া হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে। ছবি : কালবেলা
হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে নেওয়া হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে পালানোর সময় আটক চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি গত ১২ সেপ্টেম্বর সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. সহিদুল ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে পুলিশ সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আমাদের কাছ থেকে নিয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে ৬/৭টি মামলা রয়েছে। সেখানের সংশ্লিষ্ট আদালত থেকে তাকে হাজির করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সুপারের কাছে একটি চিঠি আসে। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টার দিয়ে নিয়ে চট্টগ্রামের জেল সুপারের কাছে ফজলে করিম চৌধুরীকে বুঝিয়ে দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১০

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১১

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১২

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৩

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৪

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৬

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

১৮

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপে কঠিন হলো বাংলাদেশের পথ

২০
X