সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবলীগ নেতা মো. ফিরোজ খাঁন। ছবি : সংগৃহীত
নিহত যুবলীগ নেতা মো. ফিরোজ খাঁন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফিরোজ খাঁন (৩৫) বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ তার বোনের বাড়িতে থাকত। সেখানে শুক্রবার বিকেলে তাকে একদল যুবক তাকে ধাওয়া দেয়। পরে রাত ১টার দিকে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তার বোনের বাড়ির সামনে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৫টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X