রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিলুপ্ত প্রজাতির পাখি বিক্রির দায়ে তরুণের কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির দেশীয় পাখি বিক্রির দায়ে এক তরুণকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির দেশীয় পাখি বিক্রির দায়ে এক তরুণকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির দেশীয় পাখি বিক্রির অভিযোগে এমরানুল ইসলাম নয়ন (২২) নামে এক তরুণকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) রাতে একই এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির পাহাড়ি দুটি ময়না ও একটি টিয়া পাখিসহ তাকে আটক করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী ওই তরুণকে চার মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

নয়ন রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার আবদুল জব্বারের ছেলে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফের চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও বন বিভাগের কর্মীরা।

ওয়াইল্ড লাইফ’র চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, ওই তরুণ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় বিলুপ্ত প্রজাতির পাখি পাচার ও বিক্রি করছে। পার্বত্য এলাকার বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাখি ও পাখির বাচ্চার অবৈধ উপায়ে সংগ্রহ করে বিক্রি করছেন। তার বাড়িতে অভিযানের সময় পাচারের জন্য রাখা তিনটি বিলুপ্ত প্রজাতির পাখি জব্দ করা হয়। কয়েক মাস আগে বাজারে বিলুপ্ত প্রজাতির পাখি বিক্রি করার সময় বন বিভাগের কর্মীরা তাকে আর পাখি বিক্রি না করতে সতর্ক করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, অভিযানে তরুণের ঘরে বিলুপ্ত প্রজাতির দেশীয় পাখি পাওয়া যায়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে চার মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X