চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের উপপরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের উপপরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন কুমার দে’র নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ জুন) দুর্নীতি দমন কমিশন ঢাকা জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও দুদকের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত কালবেলাকে জানান, পুলিশের এসআই সুমন কুমার দে’র বিরুদ্ধে দায়ের করা মামলাটি ঢাকায় হয়েছে। তবে এর অনুসন্ধান ও তদন্ত চট্টগ্রাম থেকে হয়েছে।

অভিযুক্ত সুমন কুমার দে কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালীর ননী গোপাল দে’র ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায়, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া থানায় কর্মরত ছিলেন। পরে গাজীপুর শিল্প পুলিশে কর্মরত থাকার পর ফের চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়ে এসেছেন।

দুদকের মামলার এজাহার বলা হয়েছে, প্রধান কার্যালয়ে পুলিশ সদস্য সুমন কুমার দে’র বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ২০১৭ সালে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে সম্পদের তথ্য পাওয়ায় ২০১৮ সালে সম্পদ বিবরণী নোটিশ দাখিল করে দুদক। পরে পুলিশের এসআই সুমন কুমার দে দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে নিজ নামে ৩৬ লাখ ৫৪ হাজার ২৭০ টাকার স্থাবর এবং ১৮ লাখ ৩৮ হাজার ৩৭৯ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ৫৪ লাখ ৯২ হাজার ৬৪৯ টাকার সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। তিনি ১৬ লাখ ৯১ হাজার ৮৩ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X