রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় ১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহস্পতিবার ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। ছবি: কালবেলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহস্পতিবার ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। ছবি: কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় এসব দেওয়া হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সরকারি নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া তাদের নিয়মিত ভাতা সুবিধা দেওয়া হচ্ছে। এভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X