চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বাজার মনিটরিংয়ের ঘোষণা চসিক মেয়রের

যৌথসভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
যৌথসভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট নিয়ে প্রতিদিন চট্টগ্রামের বাজার মনিটরিং করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, অথচ বাংলাদেশে ঠিক উল্টোটা ঘটে। রমজান এলেই দাম বেড়ে যায়, যা মোটেও গ্রহণযোগ্য নয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এক যৌথসভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে যেভাবে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, সেভাবে রমজানের প্রথম দিন থেকেই বাজারে যাব। আমার সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবেন। যদি কেউ ওজনে কম দেয় বা পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ অভিযান শুধু এক দিনের জন্য নয়, পুরো রমজানজুড়েই চলবে।

সিটি করপোরেশনের চলমান খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, আমরা চকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি; কিন্তু এর পরও কিছু মানুষ আবারও বসার চেষ্টা করছে। সন্ধ্যার পর তারা দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা বারবার উচ্ছেদ করছি, তবে এ দায়িত্ব এলাকাবাসীকেও নিতে হবে।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা খাল পরিষ্কার করছি, কিন্তু অনেকেই খালে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলছে। এটি নগরবাসীর দায়িত্ব যে তারা যেন সচেতন হয় এবং খাল দূষণ না করে। প্রশাসন নির্বিচারে কাজ করে যাচ্ছে, তবে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামালসহ জেলা প্রশাসন, পুলিশ, ক্যাবসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X