চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দেড় কোটি টাকার সোনা জব্দ, আটক ৫

৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে দেড় কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট মোড় এবং ১৫নং ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার পালাকাটা খন্দকারপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে তৌফিকুর রহমান সোহাগ (৩৭), একই গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. আকিদুল আলম শান্ত (২২), মো. নুরুল হকের ছেলে মো. নাইমুল হক (২০), চকরিয়া থানার রসুলাবাদ বড়ইতলী গ্রামের শওকত ওসমানের ছেলে মো. হাসান মুরাদ (২৪) এবং চট্টগ্রামের সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মনির আহমেদ (৪৮)।

পুলিশের ধারণা, জব্দ মালামাল ঘাট হয়ে নতুবা বিমানবন্দর হয়ে নগরীতে প্রবেশ করছিল। তাদের দাবি আটকরা সবাই চোরাকারবারি।

জানা যায়, শুক্রবার দিন পতেঙ্গা এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট চলাকালে বিমানবন্দরের দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ১৫৫ গ্রাম সোনাসহ পাঁচটি মোবাইল সেট, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও একজনকে ১৫নং ঘাট এলাকা থেকে আটক করা হয়। উদ্ধার সোনাসহ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X