চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সিইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সেল শিওর সুজ নামে একটি কারখানার শ্রমিকরা।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সিইপিজেডের প্রবেশপথে তারা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

জানা গেছে, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়। এর পর থেকে তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অন্য শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গত রোববার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবার সকালে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে ফের বিক্ষোভ দেখান। শ্রমিক বিক্ষোভের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা বলেছেন, যারা তাদের প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন তাদেরই ছাঁটাই করা হয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান কালবেলাকে বলেন, কারখানার নিয়ম না মানায় যাদের ছাঁটাই করা হয়, তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে। এরপরও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১০

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১১

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১২

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৪

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৫

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৬

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৭

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৮

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৯

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

২০
X