আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আবর্জনায় ভরা খালই যেন বাবার কবর, ছেলের আর্তনাদ

চট্টগ্রাম নগরের মুরাদপুরের খালটিতে পড়ে দুই বছর আগে নিখোঁজ হন সালেহ আহমেদ। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের মুরাদপুরের খালটিতে পড়ে দুই বছর আগে নিখোঁজ হন সালেহ আহমেদ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের মুরাদপুরের একটি খালে পড়ে ২০২১ সালের ২৫ আগস্ট নিখোঁজ হয়েছিলেন দুই সন্তানের জনক ব্যবসায়ী সালেহ আহমেদ। ওই সময় টানা কয়েকদিন অভিযান চালিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ফায়ার সার্ভিস। কিন্তু তারা ব্যর্থ হয়ে একপর্যায়ে তৎপরতা বন্ধ করে দেয়।

এরপর কেটে গেছে দুই বছর। নিখোঁজ বাবার খোঁজে চেষ্টার কমতি ছিল না সন্তানদের। কিন্তু বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তাই বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মুরাদপুরের সেই খালের পাড়ে দাঁড়িয়ে আর্তনাদ করেন সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিম।

এ সময় মহিম বলেন, ‘আপনারা জানেন, দুই বছর আগে এখানে আমার বাবা নিখোঁজ হয়েছেন। খুব চেষ্টা করেও বাবার খোঁজ পাইনি। আমার তো খুব ইচ্ছা করে অন্তত বাবার কবরটা জেয়ারত করি। আমি কোথায় যাব? কোথায় গেলে দুই মিনিটের জন্য বাবার কবরটা জেয়ারত করতে পারব।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ছেলের কান্নায় হৃদয় বিদারক এ পরিস্থিতির সৃষ্টি হয়। সালেহ আহমেদ সবজির ব্যবসা করতেন।

নিখোঁজ সালেহ আহমেদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ব্যর্থতার পর খোঁজ চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কিন্তু ময়লা ভরাট খালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এদিকে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে কষ্টে কাটছে মহিমদের দিন। কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেন মহিম। এমনকি উচ্চ আদালত সালেহ আহমেদের পরিবারকে ক্ষতিপূরণের জন্য যে রুল করেছিল সেটারও জবাব দিচ্ছে না বলে চট্টগাম সিটি করপোরেশন (চসিক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দায়ী করেন মহিম।

এ বিষয়ে মহিম সাংবাদিকদের কাছে চিঠি পাঠায়। ওই চিঠিতে তিনি নিজের পরিচয় লিখেন, ‘ইতি, সাদেকুল্লাহ মহিম চসিক ও সিডিএ-এর দায়িত্বহীনতার বলি সালেহ আহমেদের ছেলে।’

সেই চিঠিতে তিনি অভিযোগ করেন, ‘ঘটনার এক বছর পর আমরা উচ্চ আদালতে ক্ষতিপূরণের জন্য রিট করি। মন্ত্রীপরিষদ বিভাগ তদন্ত করে চসিক ও সিডিএকে দায়ী করে প্রতিবেদন দেয়। সেটা আদলতে উপস্থাপন করা হয়েছে। আদালত আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য চার সপ্তাহের রুল জারি করেছিল। তারা কোনো জবাব দেয়নি।’

চসিকের আইন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন কালবেলাকে বলেন, ‘এ সংক্রান্ত একটি মামলার বিষয়ে আমি অবগত আছি। কিন্তু এটার অগ্রগতি কিংবা কী পর্যায়ে আছে সেটা কাগজপত্র দেখে জানাতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X