মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে চট্টগ্রাম নগরে ফের জলাবদ্ধতা

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের অলিগলি। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের অলিগলি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতের বৃষ্টিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

রোববার (২৭ আগস্ট) সকালে দেখা গেছে, হালিশহর, আগ্রাবাদ সিডিএ, শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, বহদ্দারহাট, বাঁদুরতলা, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, চকবাজার, মৌসুমি আবাসিক, বগারবিল, বাকলিয়ার বিভিন্ন এলাকা, ফিরিঙ্গিবাজারের একাংশ, কাতালগঞ্জ, কেবি আমান আলি রোড, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, মুরাদপুরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ে।

এসব এলাকায় বৃষ্টির পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়িতে। এইচএসসি পরীক্ষার্থীরা চলাচলে বিপাকে পড়েন।

আমবাগান আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নগরে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও দুই-এক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চকবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার মেয়ের এইচএসসি পরীক্ষা। ঘরে পানি ঢুকে পড়ায় গতকাল রাতে বাসার কেউ ঘুমাতে পারেননি। খুব অসুবিধা হচ্ছে।’

এদিকে বর্ষণে চট্টগ্রাম-হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের নন্দীরহাট ও বড়দিঘির পাড় এলাকায় সড়ক ডুবে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা।

এর আগে চলতি মাসের শুরুতে টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। টানা চার দিন পানিবন্দি ছিল নগরী। প্রায় তিন সপ্তাহ পরে বৃষ্টিতে একই চিত্র আবারও দেখা গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X