চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমেও জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড

জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড। ছবি : কালবেলা
জনসমুদ্র চট্টগ্রামের পলোগ্রাউন্ড। ছবি : কালবেলা

চট্টগ্রামে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১০ মে) নগরজুড়ে তীব্র গরমে কার্যত হাঁসফাঁস করছে জনজীবন। এমন গরমের মধ্যেও নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন।

বিকেল ৩টায় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন শুরু হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা। একইসঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, কয়েক সপ্তাহ ধরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহরের প্রত্যেক ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে। তরুণ-যুবকদের কাছ থেকে আমরা ভালোই সাড়া পেয়েছি। পলোগ্রাউন্ড ময়দান থেকে লাখো তরুণ বিএনপির প্রতি তাদের সমর্থন জানাবে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন তীব্র গরমের মধ্যেও সমাবেশে অংশ নিয়েছে কয়েক লাখ নেতাকর্মী। একদিকে গরম, অন্যদিকে মানুষের ঠাসাঠাসি; ফলে শঙ্কা রয়েছে হিট স্ট্রোকের। ঝুঁকি এড়াতে নেতাকর্মীদের জন্য প্রায় ৭২ হাজার লিটার পানির ব্যবস্থা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ ছাড়া করা হয়েছে শরবতের ব্যবস্থাও।

নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, সমাবেশে আসা প্রত্যেক নেতাকর্মী যেন সুস্থ ও নিরাপদে থাকেন, এ কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ কালবেলাকে বলেন, দাবদাহের মধ্যেও এই তারুণ্যের সমাবেশ সফল করতে এবং আগত নেতাকর্মীদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য আমরা দুই হাজার কেইস পানির ব্যবস্থা করেছি। যুবদল এবং ছাত্রদলও আমাদের মতো একইভাবে পানির ব্যবস্থা রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X