চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের পোশাক কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের পোশাক

জব্দ কেএনএফের পোশাক। ছবি : কালবেলা
জব্দ কেএনএফের পোশাক। ছবি : কালবেলা

চট্টগ্রামের রিংভো অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানা থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার পিস পোশাক উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার।

থানা সূত্র জানায়, গত ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাহেদুল ইসলাম কারখানার মালিক। বাকি দুজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। মংহলাসিনকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যান। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল।

সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত হয়েছি- কারখানায় তৈরি হওয়া পোশাকগুলো কুকি-চিন বিদ্রোহীদের জন্যই বানানো হচ্ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X