চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

‘ড্রেনে পড়ে’ শিশু নিখোঁজ, তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রামের হালিশহরে দেড় বছরের শিশু ইয়াছিন আরাফাত নিহতের তিনদিন না যেতেই এবার নগরের বাকলিয়ায় আনিস নামের আরেক শিশুর নিখোঁজের খবর ছড়িয়ে পড়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দাবি করছেন, আনিস নামের ১০ বছরের ওই শিশুটি নালায় পড়ে গেছে। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে বাকলিয়া থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলেই আছি। স্থানীয়দের কাছ থেকে এক শিশু নিখোঁজের খবর পেয়েছি। তবে শিশুটি নালায় পড়ে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। এখানে ফায়ার সার্ভিসের টিমও আছে। ওই শিশুর নাম আনিস। প্রাথমিকভাবে এটুকুই জানা গেছে।’

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, এক শিশু খালে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আছে। সেখানে স্থানীয়দের দেখানো নালায় অনুসন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১০

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১১

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১২

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৩

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৪

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৫

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৬

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৭

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৮

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৯

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

২০
X