আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার টাকা-মোবাইল ছিনতাই

ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার টাকা-মোবাইল ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শামীমের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শামীম স্থানীয় নুরুল ইসলামের ছেলে। এসময় ছিনতাইকারীদের মারধরে শামীমের সঙ্গে থাকা রিফাত নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম শামীম বলেন, রাত ১টার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি যাওয়ার পথে শিলাইগড়া গ্রামের সড়কে মাইক্রোবাস নিয়ে আটজন লোক আমাদের গতিরোধ করে। তাদের ছয়জনের হাতে অস্ত্র ছিল। তারা নিজেদের ডিবির লোক পরিচয় দিলে আমি থানার ওসির সঙ্গে কথা বলতে বলি। এরপর তারা আমার গাড়ি চালকসহ আমাদের তিনজনকে পাশে আনোয়ারের মুরগির ফার্মের টিনশেড ঘরে নিয়ে হাত-পা বেঁধে আমার সঙ্গে থাকা নগদ ৬০ হাজার টাকা ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। এসময় আমার সঙ্গে থাকা রিফাত নামে একজনকে মারধর করে। পরে তারা চলে গেলে আমরা হাতের বাঁধন খুলে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিষটি তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X