চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্র থেকে ১৫ জেলে উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পতেঙ্গা লাইট হাউস থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমের বঙ্গোপসগার থেকে ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান।

তিনি বলেন, ২৭ আগস্ট চট্টগ্রাম মৎস্য বন্দর থেকে ফিশিং বোট এফবি ‘মায়ের আশীর্বাদ’ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।

পরে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গার একটি উদ্ধারকারী দল রাত ১০টার দিকে ১৫ জন জেলেসহ নৌকাটি উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরও বলেন, জেলেরা চট্টগ্রাম জেলার বাসিন্দা। ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X