শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ কর্মী

শরীয়তপুরে শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগে যোগ দেন হাসেম সরদার। ছবি : কালবেলা
শরীয়তপুরে শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগে যোগ দেন হাসেম সরদার। ছবি : কালবেলা

দলে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ করে শরীয়তপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের এক কর্মী। শরীয়তপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কাণ্ড করেন।

ওই ব্যক্তির নাম হাসেম সরদার। তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত হতেন। দুধ দিয়ে গোসল করার সময় তিনি নিজেকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলে দাবি করেন। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন হাসেম কমিটিতে নেই।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের ধানুকা রানীমহলে আয়োজিত বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঘোষণা দিয়ে তিনি দুধ দিয়ে গোসল করেন। পরে তাকে মঞ্চে তুলে বিএনপির নেতারা স্বাগত জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে হাসেম সরদার বলেন, ‘আমি ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাজপথে অনেক লড়াই সংগ্রাম করেছি। অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কিন্তু দল আমার মতো ত্যাগী কর্মীকে মূল্যায়ন না করে সুবিধাবাদী নব্য হাইব্রিড আওয়ামী লীগারদের মূল্যায়ন করছে। তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করছে। আর ত্যাগী নেতাকর্মীদের দলে কোণঠাসা করে রেখেছে। তাই আমি দুধ দিয়ে গোসল করে তওবা পড়ে বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমি আওয়ামী লীগ সরকার পতনে বিএনপির সঙ্গে লড়াই সংগ্রামে রাজপথে সক্রিয় থাকব।’

এ বিষয়ে শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর বলেন, ‘হাসেম সরদার বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তিনি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করতেন। মূলত তিনি বিএনপিরই লোক।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X