চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত

নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ব্যবসায়ী সাজিয়ে ইউসিবিএল ব্যাংক থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন।

চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন— সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান চৌধুরী, ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা আবু হেনা মো. ফখরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জিয়াউল করিম খান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, আব্দুল হামিদ চৌধুরী, বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক আখতার মতিন চৌধুরী, এম এ সবুর, ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, জোনাইদ শফিক, কনক কান্তি সেন, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিছাবাহুল আলম, আব্দুল আজিজ ও শাহরিয়ার হোসেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরীকে ‘রিলায়েবল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বাবদ ১৫ কোটি টাকা টাইম লোন অনুমোদন করা হয় ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে। সেই টাকায় আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের দায়দেনা পরিশোধ করা হয়।

এর আগে গত ২৪ জুলাই ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X