মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের পর ট্রেন বরাদ্দ পেল ছাত্রদল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম থেকে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশে অংশ নিতে দুটি ট্রেন বরাদ্দ পেয়েছে ছাত্রদল। এর আগে রাজধানীতে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে দেশের চার জেলা থেকে আটটি ট্রেন বরাদ্দ পেয়েছিল দলটি। রেলের বিশেষ খাতে (ক্যাটাগরি) ভাড়া করা ট্রেনটি আগামী রোববার (৩ আগস্ট) সকালে যাত্রীসহ চট্টগ্রাম ছাড়বে।

একই দিন সন্ধ্যায় ঢাকা ছেড়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে। রেলের নির্ধারিত আসন সংরক্ষণসহ সব ধরনের নিয়ম মেনেই বিশেষ এ ট্রেনগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ছাত্রদলের চট্টগ্রাম মহানগর কমিটির চাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পরিচালিত ওই বিশেষ ট্রেনে শোভন চেয়ার, শীতাতাপ নিয়ন্ত্রিত চেয়ার (এসি) কোচসহ মোট এক হাজার ১২৬টি আসন রয়েছে। ট্রেনটি আগামীকাল সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছবে। আবার সন্ধ্যা ৭টায় কমলাপুর ছেড়ে রাত ১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছবে।

রেলওয়ে (পূর্বাঞ্চল) সূত্র বলছে, ট্রেনের র‍্যাকে (বিভিন্ন ধরনের কামরা দিয়ে গঠিত বহর) মোট ২০টি কোচ (বগি) থাকবে। নিয়ম অনুযায়ী ট্রেনটির ভাড়াসহ নন-স্টপ চার্জ এবং বিভিন্ন ফি আবেদনকারী সংগঠনটির কাছ থেকে নেওয়া হয়েছে।

পূর্বাঞ্চলের সহকারী পরিচালন কর্মকর্তা (যাত্রী) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী কালবেলাকে বলেন, নগর ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এক জোড়া বিশেষ ট্রেনের বরাদ্দ দেওয়া হয়েছে। রেলভবন থেকে অনুমোদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে। রেলের আসন সংরক্ষণ ও বাণিজ্যিক ট্রেনের সব নিয়ম মেনেই ট্রেন ভাড়া দেওয়া হয়েছে।

আর ছাত্রদলের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন বলেন, ‘ঢাকার ছাত্র সমাবেশে ছাত্র ও নেতাকর্মীদের যোগ দিতে সবচেয়ে সস্তা মাধ্যম খুঁজেছি। রেলওয়ে এখনো ছাত্র, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন। এজন্য ট্রেন ভাড়া করা হয়েছে। চট্টগ্রাম জেলা থেকে ছাত্রদলের পাঁচ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেবে।’

এর আগে জামায়াতে ইসলামীর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে ট্রেন ভাড়া করার ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। দলটির চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য পরিমাণ নেতাকর্মী ট্রেনে করে ঢাকার সমাবেশে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X