চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। ছবি : ‍সংগৃহীত
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। ছবি : ‍সংগৃহীত

চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। শত্রুরা কিন্তু সাইবার ওয়ার প্যানেলের একটা অংশে আবার আসার প্রস্তুতি নিচ্ছে। এটা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।

জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদের আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত রাখতে চাই, তবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১০

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১১

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১২

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৩

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৪

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৫

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৯

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

২০
X