চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক

চট্টগ্রাম নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দেশের প্রথমবারের মতো চার বছর মেয়াদি হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

পাশাপাশি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ে অস্থায়ীভাবে কর্মরত ১৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিয়োগবিধি এবং জাতীয় বেতনস্কেল-২০০৬ অনুযায়ী স্থায়ীকরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৮ আগস্ট) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, চসিকের অধীনে ১৯৯৬ সাল থেকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু হলেও প্রায় ৩০ বছর পর এখানে কর্মরত শিক্ষক ও কর্মকর্তারা স্থায়ী হওয়ার সুযোগ পেলেন। আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

ডা. শাহাদাত হোসেন জানান, চসিকের অন্যতম লক্ষ্য হলো কলেজে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্স চালু করা। বর্তমানে দেশে মাত্র দুটি স্থানে বিএইচএমএস কোর্স চালু আছে। চট্টগ্রামে এটি চালু হলে কলেজটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত হবে। ইতোমধ্যে এখানে ডিপ্লোমা কোর্স চলছে। আমরা আশা করি শিগগিরই বিএইচএমএস কোর্সও শুরু হবে। আজকের স্থায়ীকরণ প্রক্রিয়া এই উদ্যোগকে একধাপ এগিয়ে নিল। চট্টগ্রামে গবেষণা ও রিসার্চ কার্যক্রমের মাধ্যমে হোমিওপ্যাথিকে আরও শক্তিশালী করতে হবে।

মেয়র আরও বলেন, আমি বিশ্বাস করি ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ থেকে প্রশিক্ষিত চিকিৎসক তৈরি করবে, যারা ভবিষ্যতে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের স্বাস্থ্যখাতকে সমৃদ্ধ করবে।

সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, কলেজের অধ্যক্ষ ডা. এমএইচআর রেজাউল করিমসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X