চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

মানবসেবাই চিকিৎসকদের পরমধর্ম : মেয়র শাহাদাত

চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজে নবনিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজে নবনিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানবসেবাই একজন চিকিৎসকের পরমধর্ম। শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই চলবে না— একজন চিকিৎসককে হতে হবে মানবিক, সংবেদনশীল ও সহানুভূতিশীল। অসুস্থ, বিপর্যস্ত কিংবা আর্থিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই চিকিৎসা পেশার প্রকৃত মহিমা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজে নবনিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসা পেশা কেবল চাকরি নয়, এটি একটি মানবিক ব্রত। একজন চিকিৎসকের আচরণ, পেশাদারিত্ব ও সহমর্মিতা রোগীর আস্থা ও বিশ্বাস গড়ে তোলে। চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির অগ্রগতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোগীর প্রতি আন্তরিকতা ও আন্তঃসম্পর্কই সেবার মূল শক্তি।

নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেন শুধু দক্ষ চিকিৎসকই না হন, বরং ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তোলেন—এটাই হওয়া উচিত শিক্ষার প্রধান লক্ষ্য। মানবিক গুণাবলি না থাকলে একজন চিকিৎসকের জ্ঞান ও দক্ষতা অর্থহীন হয়ে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. জাহিদ হোসেন শরীফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. আবদুস সালাম, ডা. মো. শরীফ এবং কলেজের অধ্যক্ষ ডা. সুজাত পাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X