কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ড. তোফায়েল আহমেদের পরিবারের খোঁজ নিলেন জামায়াত আমির

ড. তোফায়েল আহমেদের বাসভবনে ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
ড. তোফায়েল আহমেদের বাসভবনে ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

সদ্য প্রয়াত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় মরহুমের বাসভবনে যান। সেখানে তিনি মরহুমের স্মৃতিবিজড়িত লাইব্রেরি ও পড়ার কক্ষে কিছু সময় কাটান।

সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল জীবন সায়াহ্নে অন্তর্বর্তী সরকার অর্পিত দায়িত্ব স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তিনি এ-সংক্রান্ত সংস্কারের বিস্তৃত সুপারিশ রেখে গেছেন, যা তার জীবদ্দশায় বাংলায় মুদ্রিত হয়েছে। আমিরে জামায়াত সেই সুপারিশ বুকের কপিটা নেড়েচেড়ে দেখেন। এ সময় মরহুমের সহধর্মিণী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনি সাজফা বিনতে সরওয়ারের খোঁজখবর নেন জামায়াত আমির।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিলেটের প্রতিষ্ঠিত দৈনিক জালালাবাদের সম্পাদক সিনিয়র সাংবাদিক মুকতাবিস-উন-নূর এবং সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X