চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের নজর চট্টগ্রামের আদালতে, সাত দিনের পরিদর্শন শুরু

চট্টগ্রাম মহানগর ও জেলা আদালতসমূহ পরিদর্শন করছেন বিচারপতি মো. বজলুর রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগর ও জেলা আদালতসমূহ পরিদর্শন করছেন বিচারপতি মো. বজলুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বজলুর রহমান চট্টগ্রাম মহানগর ও জেলা আদালতগুলো পরিদর্শন করছেন। রুটিন কোর্ট ইন্সপেকশনের অংশ হিসেবে তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) ট্রেনে চট্টগ্রামে এসে সার্কিট হাউসে অবস্থান নেন।

রোববার (৭ সেপ্টেম্বর) থেকে তিনি প্রতিদিন আদালতের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। এ সফর আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।

আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি মো. বজলুর রহমান আদালতের দৈনন্দিন কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। মামলার জট, বিচার প্রক্রিয়ার গতি, প্রশাসনিক দক্ষতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা খতিয়ে দেখছেন তিনি। সফরকালে তিনি আদালতের বিভিন্ন স্তরের বিচারক, সরকারি আইন কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজ উদ্দীন ভুইয়া কালবেলাকে বলেন, ‘মাননীয় বিচারপতি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিদিন আদালতের কার্যক্রম সরেজমিনে দেখবেন। বৃহস্পতিবার পর্যন্ত তিনি চট্টগ্রামে থাকবেন। শুক্রবার সকালে রাঙামাটি গিয়ে রাতেই ফিরে আসবেন। শনিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।’

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী বলেন, ‘এটি সাত দিনের ইন্সপেকশন। আদালতে কোনো অনিয়ম রয়েছে কি না তা তিনি খতিয়ে দেখবেন। আজ জেলা জজ আদালত দিয়ে সফর শুরু করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর মাননীয় বিচারপতি আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় করবেন।’

চট্টগ্রামের আইনজীবীরা মনে করছেন, বিচারপতির এ সফর শুধু অনিয়ম চিহ্নিত করার জন্য নয়, বরং ন্যায়বিচার প্রক্রিয়ার মানোন্নয়নেও বড় ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট শিহাব উদ্দীন চৌধুরী কালবেলাকে বলেন, ‘এ ধরনের পরিদর্শন আদালতের কাজের গতি ও স্বচ্ছতা দুটোই বাড়ায়। একজন উচ্চ আদালতের বিচারপতি যখন সরেজমিনে বসে কার্যক্রম দেখেন, তখন সাধারণ বিচারপ্রার্থীও আস্থা পান। পাশাপাশি মামলার জট নিরসন, অবকাঠামোগত সমস্যা সমাধান ও বিচারক-আইনজীবী সমন্বয়ে নতুন দিকনির্দেশনা আসতে পারে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X