চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হত্যা মামলায় ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোহাম্মদ শাহেদ হত্যা মামলায় তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আ.স.ম. শহীদুল্লাহ কায়সার এ রায় দেন।

কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- আনোয়ারা উপজেলার শিলাইগড়া ৪ নম্বর ওয়ার্ড খলিল মেম্বারের নতুন বাড়ির হারুন রশিদ (৪০), জাহেদ হোসেন টুন্টু (৩২) ও আনোয়ার হোসেন (৩৬)। তারা সহোদর।

রায়ের সময় জাহেদ হোসেন টুন্টু ও আনোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়। তবে হারুন রশিদ পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ কালবেলাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ জুলাই আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইগড়া মোহাম্মদ শাহেদের বাড়ির পাশের বিলে জাহেদ হোসেন ভাসা জাল বসিয়ে মাছ ধরতে যান।

এ সময় শাহেদ বাধা দেন। এতে জাহেদ মোবাইল ফোনে কল দিয়ে তার দুই ভাই হারুন ও আনোয়ারকে ডেকে আনার পরে তারা ধারালো কিরিচ, দা ও লোহার রড দিয়ে শাহেদের ওপর হামলা করেন। হারুন দা দিয়ে শাহেদের মাথায় কোপ দেন।

২ জুলাই সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মৃত্যু হয়। এ ঘটনায় ওই তিন ভাইকে আসামি করে আনোয়ারা থানায় শাহেদের চাচা মো. ইউনুছ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X