চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ২২ বছর আগে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে ২২ বছর আগে মো.আবু বক্কর বাচ্চু হত্যা মামলায় আসামি মো. নাসির উদ্দীন প্রকাশ রফিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া আসামি হলেন, চট্টগ্রামের লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ প্রকাশ রাজা মিয়ার ছেলে মো. নাসির উদ্দীন প্রকাশ রফিক। খালাস পেয়েছেন খোরশেদ আলম ও মামুন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী সেকান্দর আলী এবং চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কালবেলাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের বন্দর থানার নয়ার হাট নেভী হল রোডে আবদুল কুদ্দুসের দোকানের সামনে আবু বক্কর বাচ্চুকে পূর্বশত্রুতার জের ধরে বিয়ার খাওয়ানোর কথা বলে মো নাসির উদ্দিন প্রকাশ রফিকের হাতে থাকা কাটা রাইফেল দিয়ে খোরশেদ ও মামুনের উপস্থিতিতে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র কর্মকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০০১ সালের ১০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ কাওসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X