চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি : কালবেলা
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি : কালবেলা

বাংলাদেশে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার শুরু হয়েছে। মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে সর্বমোট এক কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা তিনজন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়গুলো : জুনিয়র স্কুলের (প্লে-৪র্থ) বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা। স্কুলের (৫ম-৮ম) বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। হাইস্কুল এবং কলেজের (নবম-দ্বাদশ) বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। এ সপ্তাহে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর এবং মাগুরায়। পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিলেট, নাটোর এবং পাবনা জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X