মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৬

দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সেইফলাইনে পিকআপভ্যানের ধাক্কায় চার এইচএসসি পরীক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন মিরসরাই কলেজের এইচএসসি পরীক্ষার্থী পূজা দে (১৮), রিয়া (২০) ও পথচারী মো. বেলাল (৫৫)। এদের মধ্যে পূজা এবং রিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে এবং বেলাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

আহত পরীক্ষার্থী পূজা দে বলেন, সোমবার আমাদের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে আসার পথে নয়দুয়ারিয়া এলাকায় আমাদের বহনকারী সেইফলাইনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে আমরা বেশ কয়েকজন আহত হই।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রাহাত বলেন, মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নয়দুয়ারিয়া এলাকা থেকে দুর্ঘটনাকবলিত সেইফলাইন এবং পিকআপ দুটি জব্দ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X