চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে দুদক অফিসারের মৃত্যু, ওসি বদলি

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রীর মামলা দায়েরের পর চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে বদলি করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে উপপুলিশ কমিশনার (পশ্চিম) কার্যালয়ে পুলিশ পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করা হয়। এ ছাড়া তার স্থানে স্থলাভিষিক্ত করা হয় মো. ছাবেদ আলীকে। তিনি উপপুলিশ কমিশনার (পশ্চিম) কার্যালয়ে পুলিশ পরিদর্শক (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে পু‌লিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার চার পুলিশ সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ক‌রেছেন নিহত দুদক কর্মকর্তা মোহাম্মদ শ‌হিদুল্লাহর স্ত্রী ফৌজিয়া আনোয়ার। সেই মামলায় চার নম্বর আসামি হিসেবে রয়েছে মনিবুর রহমানের নাম। আদালত মাম‌লা‌টি এজাহার হিসেবে গণ্য করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন- চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম, এএসআই মো. ইউসুফ আলী, এএসআই সো‌হেল রানা, শহীদুল্লাহর প্রতিবেশী এস এম আসাদুজ্জামান, কথিত যুবলীগ নেতা জ‌সিম উ‌দ্দিন, মো. লিটন, রনি আক্তার তা‌নিয়া ও ক‌লি আক্তার।

সাবেক দুদক কর্তা শহিদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর তার স্বজনেরা ওষুধ নিয়ে গেলে মনিবুর রহমানের নির্দেশে থানার গেট বন্ধ করে দেওয়া হয়ে বলে উল্লেখ করা হয় মামলার অভিযোগে। শহিদুল্লাহর হার্টে বাইপাস করা, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X