চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চার শিশু শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’, চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. ওমর ফারুক (২১)। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. ওমর ফারুক (২১)। ছবি : কালবেলা

চট্টগ্রামে বন্দর থানা এলাকার একটি মাদ্রাসায় এক শিক্ষকের বিরুদ্ধে চার শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শিক্ষকের নাম মো. ওমর ফারুক (২১)। তিনি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের মোস্তফা কামালের ছেলে। বন্দর থানার কলসীদিঘির পাড় বাদামতলা এলাকার মারকাজুল হুফফাজ মাদ্রাসার আবাসিক শিক্ষক তিনি। সোমবার (১৩ নভেম্বর) রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন মাদ্রাসার পরিচালক ও ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর থানার কলসীদিঘির পাড় বাদামতল মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলায় বাসা ভাড়া নিয়ে মারকাজুল হুফফাজ মাদ্রাসাটি পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে।

ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ, গত ২০ অক্টোবর রাত ১টার দিকে ও ৩ নভেম্বর বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে হাত-পা মালিশের জন্য বিছানায় নিয়ে যান। এ সময় তাকে বলাৎকারের চেষ্টা করেন তিনি। ভুক্তভোগীসহ মাদ্রাসায় থাকা আরও ৩ শিক্ষার্থীকেও একই কায়দায় বলাৎকারের চেষ্টা করেন ওই শিক্ষক। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনাটি জানালে তিনি বিষয়টি মাদ্রাসা পরিচালককে জানান। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটি মামলা করেন। এই মামলায় ওমর ফারুককে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা কালবেলাকে বলেন, চার শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ওমর ফারুককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X