চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সবার সামনে মেয়েকে উঠিয়ে নেয় অপহরণকারীরা

গ্রেপ্তারকৃত আসামি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত আসামি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোড দিয়ে এক কিশোরী (১৬ বছর) তার মায়ের সঙ্গে হেঁটে যাচ্ছিল। সড়কের পাশে আগে থেকে সিএনজি অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিল চার তরুণ। মা-মেয়ে ওই অটোরিকশার কাছাকাছি হতেই তরুণরা ঘিরে ধরে তাদের।

এরপর জোর করে কিশোরী মেয়েকে তুলে নিয়ে চলে যায় অটোরিকশায়। এ সময় অসহায় মা ‘আল্লাহ, আল্লাহ গো’ বলে চিৎকার করছিলেন। কিন্তু আশপাশের কেউ এগিয়ে এসে অপহরণকারী তরুণদের বাধা দেয়নি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ওই সড়কে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজে এমন চিত্র দেখা গেছে। চান্দগাঁও থানা-পুলিশ ওই ফুটেজ দেখেই অপহরণের ঘটনার নেতৃত্ব দেওয়া তরুণ মোহাম্মদ শাকিলকে (২৩) আজ সকালে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, শাকিল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। বর্তমানে চান্দগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন।

গ্রেপ্তারের পর শাকিলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শাকিল জান্নাতুল নাঈমাকে পছন্দ করত। বন্ধুদের পরামর্শে সে নাঈমাকে তুলে নেওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী, মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে অবস্থান নেয়। এ সময় জান্নাতুল নাঈমা কোচিং শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছিল। পরে মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে অটোরিকশায় তুকে নিয়ে যায় শাকিল ও তার বখাটে বন্ধুরা।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর কালবেলাকে বলেন, এ ঘটনায় নারী নির্যাতন দমন আইনে মামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে জড়িতদের শনাক্ত করে শাকিলকে গ্রেপ্তার করেছি। তবে তার তিন বন্ধু ও সিএনজি অটোরিকশা চালককে আটক করা যায়নি। তবে অটোরিকশা জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X