চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১২:২৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

অবশেষে সেই ট্রেনে দুটি কোচ পাচ্ছেন বৃহত্তর চট্টগ্রামবাসী

দৃষ্টিনন্দন কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত
দৃষ্টিনন্দন কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত

অবশেষে সেই নন-স্টপ সার্ভিস ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে এসি ও নন-এসি মিলিয়ে দুটি কোচ পাচ্ছেন বৃহত্তর চট্টগ্রামবাসী।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) দৈনিক কালবেলায় ‘প্রথম যাত্রায় বঞ্চিত হচ্ছে বৃহত্তর চট্টগ্রামবাসী’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়।

আগামী ১ ডিসেন্বর দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ট্রেন যাবে পর্যটক শহর কক্সবাজারে। এ জন্য বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। কক্সবাজার এক্সপ্রেসওয়েটি চলবে নন-স্টপ সার্ভিসে। চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীরা টিকিট কেটে ট্রেনের ওঠানামা করতে পারবেন। ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে ২০ মিনিটের জন্য অপারেশনাল বিরতি করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপবিভাগীয় বাণিজ্য কর্মকর্তা তৌষিয়া আহমেদ কালবেলাকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেল পথে চট্টগ্রাম থেকেও এসি ও নন-এসি দুটি কোচ বরাদ্দ দেওয়া হয়েছে। যাত্রীরা চট্টগ্রাম থেকে টিকিট কেটে রেলে উঠতে পারবেন। যাত্রীসেবা ও ভ্রমণ নিশ্চিত করতে নানা ধরনের মনিটরিংও করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামবাসী প্রথম যাত্রায় কক্সবাজার যেতে চান। সে ক্ষেত্রে রেল প্রশাসন প্রথম যাত্রায় চট্টগ্রামবাসীর জন্য দুটি কোচ দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, যাত্রীসেবার সুফল আসবে। একই কথা বললেন শেখ রাসেল স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা কামাল পারভেজ বাদলও।

জানা যায়, চট্টগ্রাম থেকে ট্রেনযোগে কক্সবাজার যাওয়া জন্য দুটি কোচ চট্টগ্রাম থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। কোচ ‘ঘ’ (এসি চেয়ার) ও কোচ ‘ট’ (শোভন চেয়ার)। ঢাকা হতে চট্টগ্রাম পর্যন্ত টিকিট বিক্রয় হবে এ দুটি কোচের। চট্টগ্রাম হতে টিকিট ক্রয় করে চট্টগ্রামের যাত্রীরা ট্রেনে উঠবেন। এসি ও নন-এসি মিলে প্রায় ১১৫টি সিট বরাদ্দ রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার শোভন চেয়ারের টিকিটের মূল্য ২৫০ টাকা, স্নিগ্ধা ৪৭০ টাকা, এসি সিট ৫৬৫ টাকা ও এসি বার্থ ৮৪৫ টাকা। রেলওয়ের পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন করেন। ওই দিনই আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচলের কথা ঘোষণা করা হয়। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় রেললাইনটি। দক্ষিণ কোরিয়া থেকে আনা উন্নতমানের নতুন ১৮টি কোচ সংবলিত আন্তঃনগর ট্রেনটি চালানো হবে এই রুটে। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে কোরিয়া থেকে আমদানিকৃত কোচ দিয়ে ৮১৩ ও ৮১৪ নম্বরের এক জোড়া আন্তঃনগর ট্রেন চালানো হবে। এটির আসন ৭৮০টি। সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ৮ ঘণ্টা ১০ মিনিটের এই যাত্রা পথে শুধু ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে অপারেশনাল বিরতি করবে। একইভাবে দুপুর ১টায় কক্সবাজার ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে কক্সবাজারের রেলপথের দূরত্ব ৫৩৫ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ১৫০ দশমিক ৮৭ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X